আমি বাজারের মেয়েছেলে নই, আমি যৌনকর্মী
লাইফস্টাইল ডেস্ক :সম্প্রতি মুম্বাইয়ের এক কলগার্ল উত্তরপ্রদেশের লখনউয়ে মহিলা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। হঠাৎ থানায় এসে সেই নারী বলেছেন, আমি বাজারের মেয়েছেলে নই, আমি যৌনকর্মী, এটাই আমার পেশা। সে সময় পুলিশ অফিসাররা কি করবে বুঝতে পারছিলোনা।
সেই কলগার্ল বলেন, শহরের কয়েকজন বিত্তবান ব্যক্তি এক পাঁচ তারা হোটেলে ওই নারীর সঙ্গে ফুর্তি করে। এরপর ওই নারীকে পারিশ্রমিক দেওয়া তো দুরের কথা, তার কাছে থাকা টাকা-পয়সাসহ অন্যান্য সামগ্রী লুট করে পালায় ওই ব্যক্তিরা।
এরপর ওই নারী অভিযোগ দায়ের করতে একের পর এক থানায় ঘোরেন। গোমতিনগর থানা, উইমেন পাওয়ার লাইন, মডার্ন পুলিশ কন্ট্রোল রুম ঘুরে তিনি মহিলা থানায় আসেন।
মুখে ইংরেজির ফুলঝুরি। এমন মেয়ের অভিযোগ শুনে তো হতবাক থানার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের সময় তার বেপরোয়া কথাবার্তায় ততক্ষণে থ বনে গিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।
নিজের পুরো কাহিনী শুনিয়ে ওই নারী বলেন, 'আমি বাজারের মেয়েছেলে নই, আমি যৌনকর্মী, এটাই আমার পেশা'। তিনি আরও বলেন, 'এই পেশা থেকে দুই কোটি টাকা আয় করে একটি বিউটি পার্লার খুলতে চান'।
তিনি পুলিশ কর্মকর্তাদের জানান, শরীরের ফিটনেস ধরে রাখতে তার একজন প্রশিক্ষক রয়েছেন। খাওয়াদাওয়ার ব্যাপারে ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে চলেন। শুধু তাই নয়, প্রতি ছয় মাস অন্তর মেডিক্যাল চেকআপও করান।
একটি সূত্র জানায়, ওই কলগার্লের সঙ্গে সংশ্লিষ্ট যৌনচক্রের সঙ্গে বেশ কয়েকজন পুলিশ অফিসারেরও যোগ থাকার অভিযোগ উঠেছে। আর এই জন্যই পুলিশেরই কোনও কোনও মহল থেকে মামলাটি চেপে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ।
অন্যদিকে এবার পুলিশ ওই কলগার্লকে জেলে পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গেছে।
যে নারীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ উঠেছে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি ওই কলগার্লের সঙ্গে ফুর্তি করা ব্যক্তিদের নাম পুলিশকে জানিয়ে দিয়েছেন। এই নারীকে গ্রেফতার করে যৌনচক্রের হদিশ পেয়েছে পুলিশ।











