শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আরো দুই সাংসদ আজ শপথ নিচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ-রানীশংকৈল) বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানের পর এবার মো. হারুন উর রশীদ ও আমিনুল ইসলাম শপথ নেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে। তারা দু’জন আজ সোমবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।

তবে শপথ নেওয়ার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেননি বলে জানান আমিনুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। সোমবার শপথ গ্রহণের বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি এখনো কোন সিদ্ধান্ত নেইনি।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মো. হারুন উর রশীদ। শপথের বিষয়ে জানতে চাইলে হারুন উর রশীদ বলেন, এখন কোন কমেন্ট নয়। পরে কথা হবে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে জাহিদুর রহমানকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হলো- আমাদের দলের সিদ্ধান্ত ছিল, যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন- তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে জাহিদুর রহমান শপথ নেওয়ায় তাকে সর্বসম্মতভাবে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া দলের সিদ্ধান্ত অমান্য করে যদি বাকি সাংসদরাও শপথ নেন তাহলে তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বিএনপি নেবে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের