,

এমপি জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার

news-image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ এমপি হিসেবে শপথ নেয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি হলো- আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনের বিজয়ী জাহিদুর রহমান শপথ নেয়ায় তাকে সর্বসম্মতভাবে আজকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।ফখরুল আরও বলেন, আজকের বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

রাত সোয়া ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন বলে জানা গেছে।

 

jagonews24.com

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো