বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ বাবর, নেয়া হলো হাসপাতালে

news-image

সিলেট প্রতিনিধি : কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারাগারে লুৎফুজ্জামান বাবর কিছুটা অসুস্থতা অনুভব করার কথা জানান। এর পরই দ্রুত তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ভর্তি করতে হবে কিনা তা পরে জানা যাবে।

জেল সুপার বলেন, ওসমানী হাসপাতালে মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নিচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

এদিকে কারাগার থেকে বাবরকে হাসপাতালে নিয়ে আসার খবরে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া। যুগান্তর

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা