,

কলাপাড়ায় শহীদ বেদিতে হিন্দি গানের সাথে অশ্লীল নৃত্য, তদন্ত কমিটি গঠন

news-image

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বৈশাখী উৎসবের অংশ হিসেবে আয়োজিত ‘মেয়র নাইট’ অনুষ্ঠানে হিন্দিগানের সাথে এক তরুণীর অশ্লীল নাচের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ওই অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র।

এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহকারী পরিচালক সি. পি. পি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, এক তরুণী হিন্দি গানের তালে তালে শহীদ মিনারের বেদীতে অশ্লীল নৃত্য পরিবেশন করছে। এ সময় উপস্থিত দর্শকরা করতালি ও শিস বাজিয়ে এবং বিভিন্ন অশ্লীল কটুক্তি করে। তারাও ওই তরুণীর সাথে নাচে মেতে উঠে। উপস্থিত দর্শক ও উত্তেজিত যুবকরা তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, আগামী মঙ্গলবারের মধ্যে ওই কমিটি একটি প্রতিবেদন দাখিল করবেন। তারপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদারের মোবাইলে ফোন দিলেও তিনি ধরেননি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর