মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রুনাই সফরে ৬ সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী

news-image

ব্রুনাই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানল বল্কিয়াহর আমন্ত্রণে রোববার তিন দিনের (২১-২৩ এপ্রিল) সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরকালে সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সরকার ও ব্যবসায়ী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের নির্মিতব্য নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রীর ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা এবং ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করার কথা রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- কৃষিখাতে বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সমঝোতা স্মারক, সংস্কৃতি এবং শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য খাত, পশু সম্পদ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক স্মারক।তিনি বলেন, প্রধামন্ত্রীর এ সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ়তার পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, বিমান যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন ও কারিগরি সহায়তার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
এছাড়া রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্রুনাই ও আসিয়ানভুক্ত দেশগুলোর কার্যকর সমর্থন আদায়ে এ সফর উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এ সফর আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও কার্যকর সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান তিনি।উল্লেখ্য, ব্রুনেই ১৯৮৪ সালে স্বাধীনতা লাভের পরে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপতি হয়।
jagonews24.com

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক