,

মালিবাগ কাঁচাবাজারে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সর্ভিসের ওই কর্মকর্তা।

এদিকে ক্ষতিগ্রস্ত এক দোকানদার বলেছেন, সকাল ৫টার দিকে পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই সেই আগুন অন্য দোকানে ছড়িয়ে পড়ে।তবে অনেকেই শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে মনে করছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির