,

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।
সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টা এক মিনিট থেকে ঘোষণা করা হলেও আজ মঙ্গলবার সকাল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে আসা প্রায় শতাধিক কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে আছে। আশুগঞ্জের সঙ্গে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি নৌরুটের লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক একেএম হাবিবুল্লাহ বাহার  বলেন, বেতন-ভাতা বাড়ানো, নিরাপত্তা, নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো