,

ঝড় তুলেছেন সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এখন জনপ্রিয় গান ‘তেরি আঁখা কা ইয়া কাজল’। স্বপ্না চৌধুরীর এই গানের জনপ্রিয়তা ছুঁয়ে গেছে তারকাদেরও। তাদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী সানি লিওন।

সম্প্রতি ‘তেরি আঁখা কা ইয়া কাজল’ গানের সঙ্গে ‘নাগিন’ ড্যান্স দিলেন সানি। টিকটকে সেই নাচের ভিডিও দিয়ে হৈ চৈ ফেলেছেন অভিনেত্রী। নাচের সঙ্গী ছিল তার বন্ধু। আপাতত ভাইরাল এই ভিডিও।

সোশ্যাল মিডিয়ার দাবি, যারা অভিনয় করার সুযোগ পান না তারাই টিকটকে ভিডিও তৈরি করে। কিন্তু এই মতভেদ যে সম্পূর্ণ ভুল তা বারবার প্রমাণ করেছে সেলেব দুনিয়ার বেশকিছু তারকা। তাদের কাছেও টিকটক বেশ জনপ্রিয়। সুযোগ পেলেই তারা মজার মজার টিকটক নিয়ে হাজির হন।

সম্প্রতি সেই ট্রেন্ডে গা ভাসালেন সানি লিওন। তার নাচের দক্ষতা দেখালেন এই টিকটকে। সেই নাচ এতটাই আনন্দদায়ক যে, ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ছে। ‘তেরি আঁখা কা ইয়া কাজল’ গানের সঙ্গে নাগিন ড্যান্সের স্টাইলে নাচছেন সানি। পরনে কালো পোশাক। সেটাই তাকে খবরে পরিণত করে দিয়েছে; ভাইরাল হয়েছেন তিনি।

এদিকে পর্নোগ্রাফিতে উৎসাহ দেয় এমন অভিযোগ এনে ভারতে নিষিদ্ধ করা হয়েছে টিকটক অ্যাপ। গত ৮ এপ্রিল চাইনিজ এই মোবাইল অ্যাপটি নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের এই রায়ের পরও টিকটক ব্যবহার করে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া শুনতে হচ্ছে তাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো