,

ওবায়দুল কাদের ১৮ এপ্রিল দেশে ফিরতে পারেন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ এপ্রিল দেশে ফিরতে পারেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সূত্র এমন তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, ওবায়দুল কাদের এখন পুরোপরি সুস্থ। সর্বশেষ চেকআপ করে তিনি ১৮ এপ্রিল ফিরতে পারেন।

এর আগে ৫ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে রিলিজ দেয় তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থেকে যান। গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরের দিনই (৪ মার্চ) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব