,

তথ্যমন্ত্রী বললেন, তারেককে ফিরিয়ে আনার চেষ্টা আইনের স্বার্থেই

news-image

বাসস : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আইন ও আদালতকে সমুন্নত রাখার স্বার্থেই তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, তাহলে তো তাঁর নিজেরই দেশে চলে এসে আদালতে আত্মসমর্পণ করার কথা। কিন্তু তারেকের দুর্নীতি ও হত্যা মামলার অপরাধ এত সুস্পষ্ট যে তাঁর সে সৎসাহস নেই।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, তারেক রহমানের দুর্নীতি বাংলাদেশ সরকার উদ্‌ঘাটন করেনি, করেছে যুক্তরাষ্ট্রের এফবিআই। আর একুশে আগস্টের গ্রেনেড হামলায় তাঁর অপরাধ সাক্ষ্য-প্রমাণে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিএনপিরই উচিত ছিল তাঁকে বাদ দেওয়া। বিএনপি এখনো তাঁকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের রাজনীতির জন্য বিএনপির এ ধরনের কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি দেশের সুশাসনের জন্যও তা বড় অন্তরায়।

এ সময় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার উপকমিটির সহসম্পাদক কাশেম হুমায়ুন, সুভাষ সিংহ রায়, সদস্য আকতার হোসেন, শাহ মোস্তফা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি