,

কুমিল্লা ইপিজেডের আগুন: আড়াইশ’ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলে ভয়াবহ আগুনে কারখানাটির প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় আড়াইশ’ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সাড়ে আট ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্র জানায়, কারখানাটিতে ১২শ’ শ্রমিক কর্মরত ছিলেন। এই অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক আহত হননি।

সোমবার রাত সাড়ে ৯টায় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সেটি পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সারা রাত কাজের পর মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার দুপুরের দিকে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি ওই স্পিনিং মিলে প্রচুর পরিমাণ সুতা ও তুলা থাকায় আগুন কম সময়েই পুরো কারাখানায় ছড়িয়ে পড়ে। আগুন সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। কারখানার মালামালের ভেতর জ্বলতে থাকা আগুন নেভাতে দুপুর পর্যন্ত সময় লাগে।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা মালিকপক্ষ। ইউএনবি।

এ জাতীয় আরও খবর

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস