,

দ্বিতীয় দিনের মতো পাটকল শ্রমিকদের অবরোধ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট পালনের দ্বিতীয় দিন আজ বুধবার। গতকালের মতো আজও সকাল ৮টা থেকে খুলনা-যশোর মহাসড়কের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে চার ঘণ্টার কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা। এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে শ্রমিকদের অবরোধ-ধর্মঘট শুরু হয়। এদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা রেল ও সড়কপথ বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়। এর পর বুধবার সকাল থেকে আবারও অবরোধ শুরু হয়।

বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ ও সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

এ ব্যাপারে শ্রমিক নেতা খলিলুর রহমান জানান, ‘মঙ্গলবার রাতে খুলনা ও যশোর অঞ্চলের সকল পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। বিজেএমসি থেকে শ্রমিকদের ৯ দফার ১টি মেনে নেওয়ার নির্দেশনা আসলেও বাকি ৮ দফা নিয়ে কোনো সিদ্ধান্ত না আসায় কর্মসূচি অব্যহত রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পি. এফ. গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলো। কিন্তু আমাদের দাবিগুলো এখনও বাস্তবায়ন না হওয়ায় সাধারণ শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজপথে আবার নামতে বাধ্য হয়েছি।’

এদিকে অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রেল চলাচলও ভোর থেকে বন্ধ রয়েছে। শ্রমিকরা বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর