বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের দুর্গন্ধ দূর করতে ৭টি কার্যকরী টিপস

Women-Doctorডেস্ক রির্পোট : মুখের দুর্গন্ধ সমস্যা খুবই বিব্রতকর একটি সমস্যা। অনেকেই এই সমস্যা নিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। মূলত ব্যাকটেরিয়ার কারণে এই মুখের দুর্গন্ধের সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই বেশ কিছু সাধারণ উপায় এবং অভ্যাসেই এই মুখের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন তাহলে জেনে নিই কিছু কার্যকরী উপায়।

১) প্রচুর পরিমাণে পানি পান করুন

মুখের দুর্গন্ধ মূলত ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি হয় যা পানি পানের ফলে দূর করা সম্ভব। তাই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন। এছাড়াও প্রতিবার পানি পান করার আগে একটু গার্গল করে নিলেও এই মুখের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

২) প্রতিদিন নিয়মিত ব্রাশ ও ফ্লস করুন

দাঁতের ফাঁকে খাবারের কণা থাকার ফলেই মুখে ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে। এতে করে দাঁতের যেমন ক্ষতি হয় মুখের দুর্গন্ধেরও সৃষ্টি ঘটে। নিয়মিত দাঁত পরিষ্কার রাখার মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করা সম্ভব। তাই নিয়মিত দাঁত ব্রাশ এবং সেই সাথে ফ্লস করে নিন।

৩) দাঁত পরিষ্কারের পাশাপাশি জিহ্বা পরিষ্কার রাখুন

অনেক সময় নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লসের পরও মুখে দুর্গন্ধ হয়ে থাকে। এর কারণ হচ্ছে অপরিষ্কার জিহ্বা। একারণে দাঁত পরিষ্কারের পাশাপাশি জিহ্বা পরিষ্কারের ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত সকলের।

৪) প্রাকৃতিক মাউথওয়াশ

বাজারে যে মাউথওয়াশ কিনতে পাওয়া যায় তাতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে। এতে করে দাঁতের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই প্রাকৃতিক মাউথওয়াশ ব্যবহার করা ভালো। ১ কাপ হালকা গরম পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা ও কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল ভালো করে মিশিয়ে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করলে ভালো ফল পাবেন।

৫) চা/কফি পানের পরিমাণ কমিয়ে দিন

চা/কফিতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে যার কারণে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই চা/কফির পরিমাণ যতোটা সম্ভব কমিয়ে দেয়া উচিত।

৬) ধূমপান বন্ধ করুন

ধূমপানের ফলে মুখের ভেতরটা একেবারে শুকিয়ে যায় এবং নিকোটিন স্যালাইভার সাথে মিশে মুখে দুর্গন্ধের সৃষ্টি করে। তাই মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ধূমপান বন্ধ করে দিন।

৭) অতিরিক্ত সমস্যা মনে হলে ডেন্টিস্টের শরণাপন্ন হোন

যদি উপরিউক্ত সকল ধরণের পদ্ধতি অবলম্বনের পরও মুখের দুর্গন্ধ থেকে মুক্তি না পাওয়া যায় তবে ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে সমস্যা সমাধানের পরামর্শ নিন।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা