বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১ মাসে কমিয়ে ফেলুন ২০ পাউন্ড ওজন ছোট্ট ৬ টি অভ্যাসে!

Natural-Weight1লাইফস্টাইল ডেস্ক : বাড়তি ওজন যেমন যন্ত্রণার তেমনই স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখা এবং কমানোর চেষ্টা করার ব্যাপারে প্রায় সকল ডাক্তারগণই পরামর্শ দিয়ে থাকেন। অনেকে অনেক ধরণের নিয়মকানুন এবং ডায়েটের মাধ্যমেও কমাতে পারেন না বাড়তি ওজন। আবার অনেকে ডায়েট বা ব্যায়াম করে ওজন কমিয়ে ফেললেও তা ধরে রাখতে পারেন না। সুতরাং শুরু হয় সমস্যা।

কিন্তু সকল সমস্যারই রয়েছে সমাধান। কিছু অভ্যাসে যেমন আমাদের দেহে জমা হয় ফ্যাট এবং বাড়ে ওজন তেমনই কিছু অভ্যাসে আমাদের দেহ থেকে ফ্যাট ঝরিয়ে ফেলাও সম্ভব। ৬ টি অভ্যাস রপ্ত করে নিতে পারলে খুব সহজেই মাত্র ১ মাসে কমিয়ে ফেলা সম্ভব ২০ পাউন্ড ওজন। অবাক হচ্ছেন? ভাবছেন কী করে? চলুন তবে জেনে নেয়া যাক।

১) দিনে ৫ বেলা খাবার খান
৫ বেলা খাবার খাওয়ার অভ্যাস করুন। সকাল ৯ টার আগে সকালের নাস্তা সেরে নেবেন, ১১ টায় সামান্য কিছু ফলমূল খেতে পারেন। দুপুর ১ টায় সেরে নিন দুপুরের খাবার। বিকেল ৫ টায় খাবেন সামান্য পুষ্টিকর খাবারের নাস্তা। এবং রাত ৮ টার মধ্যে রাতের খাবার খাওয়ার অভ্যাস করবেন। রাতে বেশি দেরি করে ঘুমানোর অভ্যাস থাকলে ঘুমানোর আগে ১ গ্লাস গরম দুধ খাবেন। এবং প্রতিবেলাই খাবার হতে হবে পুষ্টিকর ও পরিমিত।

২) খাবার নির্বাচন করুন ভেবে চিন্তে
খাবার নির্বাচনের ক্ষেত্রে প্রোটিন, শাকসবজি এবং ফলমূলের দিকে নজর দেবেন সবচাইতে বেশি। কারণ এই সকল খাবারে ক্যালরি ও ফ্যাট কম থাকে এবং সেই সাথে ক্ষুধার উদ্রেক কম করে। এতে করে ওজন কমানো এবং নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

৩) এড়িয়ে চলুন কার্বোহাইড্রেট
পাউরুটি, ভাত, সিরিয়াল, আলু, নুডুলস, পাস্তা ইত্যাদি ধরণের কার্বোহাইড্রেট খাবার খুব অল্প পরিমাণে খাওয়ার অভ্যাস করুন এবং পারলে তা এড়িয়ে চলুন। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারে যতোটা ক্যালোরি থাকে তা আপনি অন্য খাবার দিয়ে পূরণ করে ফেলুন এতে দেহে শক্তির কোনো ঘাটতি হবে না। যেমন ১ কাপ ভাতে ৩০০ ক্যালোরি থাকে কিন্তু ১ কাপ শাকে মাত্র ৩০ ক্যালোরি থাকে। এভাবে কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করে ফেলুন অন্যান্য খাবার দিয়ে।

৪) সকল ধরণের পানীয় পানের ব্যাপারে সতর্ক থাকুন
সকল ধরণের কোমল পানীয় থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলুন। এবং সেই সাথে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন। চা/কফি এবং অন্যান্য রিফ্রেসিং পানীয় পানে সতর্ক থাকুন। চিনিযুক্ত কোন পানীয় পান করবেন না। তাজা ফলের রস খেতে চাইলেও যোগ করবেন না তাতে। এবং কোন ধরণের মদ্যপানের অভ্যাস তৈরি করবেন না।

৫) প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিটের ব্যায়াম বা শারীরিক পরিশ্রম
প্রতিদিন নিয়ম করে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন বা এর সমতুল্য শারীরিক পরিশ্রম করুন। সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন, সারাদিনে কাজের ফাকে সময় পেলে হাঁটাহাঁটি করুন, বাসায় ফেরার সময় হাঁটার অভ্যাস তৈরি করুন, সন্ধ্যার সময় কিংবা রাতে খাবার আগে ব্যায়াম করুন। এভাবে দিনে মাত্র ৩০ মিনিট ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার অভ্যাস করুন।

৬) সপ্তাহে মাত্র ১ দিন পরিমিত ফ্যাট খাবার
ফ্যাট জাতীয় খাবার খাওয়া কমিয়ে দেয়ার অর্থ এই নয় যে একেবারে খেতে পারবেন না। সপ্তাহে মাত্র ১ টি দিন ফ্যাট খাবার খেতে পারেন। কারণ কিছুটা ফ্যাটের প্রয়োজন রয়েছে দেহের। কিন্তু অবশ্যই পরিমিত পরিমাণে ফ্যাট গ্রহন করতে হবে। অতিরিক্ত পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খাবেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা