বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার রুবেলের ডিএনএ টেস্টের নির্দেশ

25601_198081আদালত প্রতিবেদক :চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার মো. রুবেল হোসেনের ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে হ্যাপীর আইনজীবীর এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
হ্যাপীর দায়েরকৃত মামলায় রুবেল বর্তমানে উচ্চ আদালত থেকে আগাম জানিয়ে আছেন। মামলার তদন্ত করছে পুলিশ।
সোমবার বিকেলে এ-সংক্রান্ত একটি আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।
মামলায় হ্যাপীর আইনজীবী শাহজামান তুহিন হাওলাদার জানান, মামলার তদন্ত কর্মকর্তা হ্যাপীর ঘরের একটি পাপোস, হ্যাপীর ব্যবহৃত একটি নাইটি এবং রুবেলের একটি জার্সি জব্দ করা হয়েছে। উক্ত আপোস, নাইটি এবং জার্সিতে ডিএনএ-এর উপস্থিতি পাওয়ায় যায় কিনা এ কারণেই ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়।
গত ১৩ ডিসেম্বর ২০১৪ নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় জাতীয় ক্রিকেট দলের বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।এরপর হ্যাপীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।  
জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলে দাবি করেন হ্যাপি।
উল্লেখ্য, হ্যাপি কিছু আশা কিছু ভালবাসা চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। হ্যাপী বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা