,

নিরাপত্তা চেয়ে খালেদা জিয়ার জিডি

Khaleda-31.....ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর চকবাজার থানায় বুধবার দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়ার পক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এ জিডি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, জসিম উদ্দিন ও আমিনুল ইসলাম।

এ্যাডভোকেট জাকির বলেন, ‘গত ২৪ ডিসেম্বর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় হাজিরা দিতে আসার পথে আওয়ামী সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়। সে দিন অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন।’

জাকির আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ওই আদালতে আবারও হাজিরা রয়েছে খালেদা জিয়ার। আমরা তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সে জন্য আমি বাদী হয়ে এ সাধারণ ডায়েরি করেছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ ডায়েরি নিয়েছেন। তিনি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।’

তবে চকবাজার থানার ওসি আজিজুল হক দুপুর পৌনে ৩টায় বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের কাছে জিডির জন্য একটি আবেদন করা হয়েছে। তবে এখনো জিডি নেওয়া হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন