বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীত রুখতে ফাটাফাটি ব্যবস্থা…

0e767e9eca1cee5e74dcb6237d65f3e6-Untitled-8লাইফস্টাইল ডেস্ক : শীতের শুষ্ক হাওয়ায় ত্বক হারায় সজীবতা। ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাবটা কমে যায়। বাতাসের আর্দ্রতা থাকে কম। স্বাভাবিকভাবেই এ সময় ঠোঁট ফেটে যায়, ফেটে যায় হাত-পায়ের ত্বকও। এর সমাধান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল।



হাত-পা ফাটার সমস্যায়

ত্বক ফেটে যাওয়ার সমস্যা সমাধানে শীতের শুরু থেকেই কিছু ব্যবস্থা নিতে হবে। হরষিত কুমার পাল বলেন, হাত ও পায়ের জন্য সবচেয়ে ভালো নারকেল তেল ও অলিভ অয়েল। গোসলের পর বা হাত-পা ধোয়ার পর লাগাতে পারেন এসব তেল। খেয়াল রাখতে হবে, এগুলো যেন ত্বক ভেজা থাকতেই লাগানো হয়।

পায়ে পেট্রোলিয়াম জেলি লাগালে সহজেই পায়ে ধুলাবালু আটকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পায়ে পেট্রোলিয়াম জেলি না লাগানোই ভালো। জুতা-মোজা পরে থাকলে পা ফাটার সমস্যা কম হবে। মোজা পরে থাকাটা পায়ের ত্বকের জন্য ভালো। তবে পরতে হবে পরিষ্কার মোজা।

অনেক দিন ধরে গোড়ালি ফাটার সমস্যা থাকলে গোড়ালির ত্বক পুরু হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যায় প্রতি ১৫ দিনে একবার অথবা প্রয়োজনে সপ্তাহে এক-দুবার ঝামা দিয়ে গোড়ালি ঘষে নিতে পারেন।



ঠোঁটের যত্নে

ঠোঁট ফাটার সমস্যা এড়াতে পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দেন হরষিত কুমার পাল। তবে সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। শীতের এই সময়টাতে দিনে বেশ কয়েকবার পেট্রোলিয়াম জেলি লাগানোর প্রয়োজন হতে পারে। ঠোঁট কিছুটা শুকনো অনুভব করলেই লাগিয়ে নিতে পারেন এটি। আর মুখ ধোয়ার পর তো লাগাতে হবেই।

ত্বক ফাটা যখন অসুস্থতা

সারা বছরই যদি হাত-পায়ের ত্বক ফাটার সমস্যা থাকে আর শীতে সে সমস্যা প্রকোপ আকার ধারণ করে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় পিটাইরিয়াসিস, সোরিয়াসিস, ক্রনিক একজিমাসহ বিভিন্ন রোগের কারণে এমন সমস্যা হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা