মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে  নিহত রিতার (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হাশেম (২২) মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  চার মাস আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেমের সঙ্গে একই উপজেলার ধোপাকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিতার বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এ কলহের জেরে শুক্রবার দিবাগত রাতে রিতাকে শ্বাসরোধ করে হত্যা করে হাশেম।নবীনগর থানার  অফিসার ইনচার্জ রণজিৎত রায় মরদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করে জানান,  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হাশেমকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক