,

ঢাকা বোর্ডে সেরা রাজউক উত্তরা মডেল স্কুল

01e66578f91c80dd1f076051f53f9123-vikarunnessaডেস্ক রির্পোট :এ বছরের জেএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা বোর্ডে দ্বিতীয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও তৃতীয় হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের নথি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবার জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ। জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ। জেডিসি ও জেএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনের পর বিদ্যালয় ও মাদ্রাসাগুলোয় ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েও ফল জানা যাবে।

গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। এ বছর প্রায় ২১ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ