মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারো গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে আবাসিকসহ সব ধরনের গ্রাহকের জন্য গড়ে ৬৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব, এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠিয়েছে গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। আগামী সপ্তাহে হতে যাচ্ছে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, উচ্চ মূল্যের এলএনজি আমদানি আর ভর্তুকি কমাতেই নেয়া হয়েছে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ। তবে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্যাব।

গেলো বছর উচ্চ মূল্যের এলএনজি আমদানিকে কেন্দ্র করে শুরু হয় গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড়। সে অনুযায়ী গত জুনে গণশুনানিও করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে নির্বাচনের মাত্র আড়াই মাস আগে গত ১৬ অক্টোবর বিইআরসির আদেশে গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সে আদেশের মাত্র ৫ মাসেরও কম সময়ের মধ্যে আগামী সপ্তাহে হতে যাচ্ছে আবারো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বিতরণ প্রতিষ্ঠানগুলোর আবেদনে, সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর আবেদন করা হয়েছে গড়ে ৬৬ শতাংশ। যার মধ্যে আবাসিকে এক চুলার দাম ৭৫০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, অপর দুই চুলার ক্ষেত্রে ৮০০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এসব আবেদনের ওপর গণশুনানি চলবে ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এলএনজি এসেছে, এটাতে আমরা কিছুটা মূল্য রিঅ্যাডজাস্টমেন্ট করতে চাই। তারপরও ভর্তুকি দিতে হবে। কারণ এটা বেশ দামী।

তবে দাম বাড়ানোর আবেদন নাকচের মাত্র ৫ মাসের মাথায় আবারো বিইআরসির গণশুনানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের।

ক্যাবের শামসুল আলম বলেন, মানুষের পণ্য বা সেবা ক্রেতাকে দেয়ার পরই তার কাছ থেকে মূল্য দাবি করা যায়। এখন পর্যন্ত সাড়ে চারশো এমএম সিএফটি গ্যাস রেগুলার সরবরাহ হয়নি। এরপর আবার সাড়ে সাতশো সরবরাহ হবে এরকম অজুহাতে দাম পুনঃনির্ধারণ হবে এমন প্রস্তাব গ্রহণ করা বিইআরসির একতিয়ার বহির্ভূত বলে মনে করেন তিনি।

সবশেষ ২০১৭ সালের মার্চে গ্যাসের দাম গড়ে ২২ শতাংশ বাড়ানো হয়েছিল। বাংলাদেশ নিউজ২৪

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক