,

বৃহস্পতিবার গণফোরামের দুই এমপির শপথ

news-image

নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন। ওই দিন সকল ১১টায় জাতীয় সংসদে তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

শপথগ্রহণের সার্বিক ব্যবস্থা নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।

গত শনিবার শপথ নেওয়ার ইচ্ছা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বরাবর চিঠি দেন সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। আজ রোববার সেই চিঠি পাওয়ার পরে শপথ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংসদ সচিবালয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ এবং মোকাব্বির খান সিলেট-২ আসনে উদীয়মান সূর্য্য প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

একাদশ জাতীয় সংসদের সদস্যরা গত ৩ জানুয়ারি শপথ গ্রহণ করেন। এরপর ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও ঐক্যফ্রন্টের নির্বাচিত ৮ সদস্য এখনো পর্যন্ত শপথ নেননি।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচিত কেউ শপথ না নিলে তার আসন শূন্য হয়ে যায়। সেই হিসেবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে যারা শপথ না নেবেন,তাদের আসন শূন্য হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির