প্রতিদিন বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা, বাড়তি নিরাপত্তার প্রয়োজন
ডেস্ক রির্পোট :ফায়ার সার্ভিসের হিসেব অনুযায়ী দেশে প্রতিবছর প্রায় আট হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। এসব ঘটনায় প্রাণহানি ছাড়া শুধু আর্থিক ক্ষতির পরিমাণই গড়ে ৩৫০ কোটি টাকার বেশি।
জানা যায়, সারাবছর যে অগ্নিকান্ড হয়, তার অর্ধেকেরও বেশি ঘটে শীত মৌসুমে।

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের এমন ভয়াবহ দৃশ্য বাংলাদেশে এখন অতি পরিচিত। বিভিন্ন সময় বাণিজ্যিক ভবন, বস্তি কিংবা গার্মেন্টস কারখানা পুড়ে যাওয়ার খবর আসে প্রায়ই।
এমন ঘটনা প্রতিরোধে ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বনের প্রবণতাও ইদানীং বেড়েছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেই লাগানো হয়েছে, অগ্নিনির্বাপণ যন্ত্র।

ফায়ার সার্ভিসের হিসেব বলছে, ২০১৩ ও ১৪ সালে সারাদেশে প্রায় ১৬ হাজার অগ্নিকাণ্ডের বিপরীতে আর্থিক ক্ষতির পরিমাণ সাড়ে ৭শ কোটি টাকারও বেশি। এসব ঘটনায় মারা গেছেন ১৩৬জন, আহত সাড়ে তিনশোরও বেশি।











