মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া  : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার-ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ সুপারিশকৃত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান স্টিফেনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া দ্রুত বিচার আদালতে নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে স্টিফেনসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/৩০ জনকে আসামি করা হয়েছে। বিচারক মোহাম্মদ সারওয়ার-ই আলম মামলার নালিশি অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী কার্যগ্রহণের জন্য  নবীনগর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলায়, হাবিবুর রহমান স্টিফেনের বিরুদ্ধে গত ১০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের ডাক বাংলোর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ২০০টি পোস্টার ও ১০টি ব্যানার এবং সভা  ভাংচুরের অভিযোগ আনা হয়। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল প্রথম আদালতের বেঞ্চ- সহকারি মো: হালিমুর রহমান মোল্লা মামলার সত্যতা নিশ্চিত করেন
উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় আওয়ামীলীগ সুপারিশকৃত চেয়ারম্যামন প্রার্থী হাবিবুর রহমান স্টিফেনের সাথে সুপারিশ বি ত নেতাকর্মীদের বিরোধ চলে আসছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক