শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতের মুঠোয় সেবার জন্য প্রয়োজন হাই-স্পীড কানেকটিভিটি

DSC07676ডেস্ক রির্পোট :হাতের মুঠোয় তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক পর্যায়ে আরও দ্রুততার সাথে পৌছে দেয়ার জন্য দ্রুতগতির কানেকটিভির বিকল্প নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রান্তিক জনপদে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে নিবিড়ভাবে কাজ করছে।

বাংলাগভ.নেট, ইনফো সরকার-২ ও ৩ বাস্তবায়নের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে ‘এমপাওয়ারিং রুরাল কমিউনিটিস-রিচিং দ্যা আনরিচড: ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার’ প্রকল্প আয়োজিত সেমিনারে আলোচকবৃন্দ এ অভিমত প্রকাশ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, বক্তৃতা করেন এলআইসিটি প্রকল্পের কনসালটেন্ট সরকার আবুল কালাম আজাদ।

ইউডিসি(ইউনিয়ন ডিজিটাল সেন্টারের) উদ্যোক্তাদের কার‌্যক্রম বিবেচনা করে ৩ জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কার দেয়া হয়। সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের (এসডিএফ) আওতায় এ প্রকল্পটি বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপে একযোগে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় দেশের পিছিয়ে পড়া দুর্গম ২০০টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে (বর্তমান নাম ইউডিসি) ৪০০টি ল্যাপটপ, ২০০টি প্রিন্টার, ২০০টি স্ক্যানার, ২০০ সেট ফার্নিচার, ২০০টি মডেম, ও
৮৫ সেট সোলার প্যানেল প্রদান করা হয়েছে।

সেমিনারে এডিসি(আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, এসি (আইসিটি) ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ প্রায় ৩০০ জন সেমিনারে অংশগ্রহণ করে।