,

সড়ক দুর্ঘটনায় নতুন আইন হবে: আইনমন্ত্রী

8e973dcc399cfceafd7f6e190a93c180-1413715898--1-ডেস্ক রির্পোট :সড়ক দুর্ঘটনায় বিদ্যমান আইনের ধারা পরিবর্তন করে নতুন আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও বাড়ানো হবে বলে জানান তিনি।

আজ শনিবার মহানগর নাট্যমঞ্চের বশিরউদ্দিন মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ষষ্ঠ মহাসমাবেশে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে অন্য সবাইকে সহযোগিতা করতে হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের কথাও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, আইনের সংস্কার প্রাসঙ্গিক। তবে সড়ক দুর্ঘটনার বিষয়টি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এ জন্য মানুষের সচেতনতা, চালকদের দক্ষতা বাড়ানো দরকার। রাস্তা তৈরির সময়ও গবেষণা দরকার। তিনি আরও বলেন, শাস্তি একটি ‘ক্লিনিক্যাল মেথড’। শুধু শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়।

মহাসমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে। আইনের প্রয়োগ দেখলে মানুষ সচেতন হয়। তাই দুর্ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় এনে উদাহরণ তৈরি করতে হবে।

মহাসমাবেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উপদেষ্টা আবদুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালক এম আলী আখতার হোসেন, মিশুক মুনীরের স্ত্রী কানিজ এফ কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর