,

বিএনপি নেতা গয়েশ্বর ৩ দিনের রিমান্ডে

gayesorডেস্ক রির্পোট : সরকারদলীয় এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় ‘হত্যা চেষ্টা’ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।শুক্রবার মহানগর মুখ্য হাকিম তসরুজ্জামান পুলিশের আবেদনে এ রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল ৩টার দিকে গয়েশ্বরকে ডিবি অফিস থেকে আদালতে হাজির করা হয়। আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে গয়েশ্বর চন্দ্র রায়কে সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে রাখা হয়।

বৃহস্পতিবার রাতে গয়েশ্বরের রায়েরবাজারের বাসায় পুলিশ তল্লাশি চালালেও ওই সময়ে তিনি বাসায় ছিলেন না।খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বুধবার বকশিবাজারে সংঘর্ষের ওই ঘটনায় পুলিশ আরেকটি মামলা করেছে চকবাজার থানায়। দুই মামলায় ৯৩ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গাজীপুরে খালেদার জনসভা ঠেকাতে ছাত্রলীগের হুমকির জবাবে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে গয়েশ্বর বলেন, ‘২৭ ডিসেম্বের আমরা গাজীপুর যাবই।… সেখানে আমাদের সমাবেশ করতে না দিলে সেদিন সারাদেশে সমাবেশ হবে। গাজীপুরে রাস্তায় ব্যারিকেড দেয়া হলে সারাদেশে প্রতিরোধ গড়ে উঠবে।’

rtnn.net

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস