,

৫ জানুয়ারি সোহরাওয়াদী উদ্যানে আ’লীগের সমাবেশ

hanif_195010আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ৫ জানুয়ারি 'গণতন্ত্রের বিজয় দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, এদিন বিএনপি কি করবে এটা নিয়ে আমাদের ভাবনা নেই। এটা নিয়ে ভাববে সরকার আর আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কর্মসূচি উপলক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সম্পাদকম-লীর সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, ফরিদুন্নাহার লাইলী, মৃণাল কান্তি দাস এমপি, আবদুল মতিন খসরু, ড. হাছান মাহমুদ এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হানিফ বলেন, বুধবার খালেদা জিয়ার নেতাকর্মীরা ন্যাক্কারজনকভাবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হামলা চালিয়েছে। তিনি বলেন, তাদের হামলায় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ছবি বিশ্বাসও মারাত্মকভাবে আহত হয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক বলেন, আপনাদের পেটোয়া বাহিনীর লাগাম এখনই টেনে ধরুন। অন্যথায় দেশের মানুষ আপনাদের লাগাম টেনে ধরবে। ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপি কি করবে এটা নিয়ে আমাদের ভাবনা নেই। এটা নিয়ে সরকার ভাববে, আইনশৃঙ্খলা বাহিনী ভাববে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ