বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের রেললাইন থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচটি লাশ উদ্ধার

95810_Rail-Lineডেস্ক রির্পোট :রাজধানী ঢাকা ও গাজীপুরের রেললাইন থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রেল পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বেলা ২টা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব লাশ পাওয়া যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুর মৌচাকে রেললাইনে অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া যায়। এর পর রাত আটটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে জোয়ারসাহারা রেলক্রসিংয়ে এক পুরুষের লাশ পাওয়া যায়। আজ সকাল নয়টার দিকে দয়াগঞ্জ রেলক্রসিংয়ে আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা চারজনের লাশ ঢাকা মেডিক্যালল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় ৩০ বছর বয়সী এক পুরুষ মারা যান। লাশটি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ।

তিনি আরো জানান, শীতের কারণে মাথায় টুপি ও অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা