বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের প্রথম দিনে ৩৫ কোটি পাঠ্যবই পৌঁছবে শিক্ষার্থীদের হাতে

bookডেস্ক রির্পোট :আগামী বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৩৫ কোটি নতুন বই বিতরণ করা হবে। পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে পৌঁছে দিতে দেশের বিভিন্ন অঞ্চলে এসব বই পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

গত কয়েক বছর থেকে শিক্ষা মন্ত্রণালয় বছরের প্রথম দিনেই পাঠ্যবই বিতরণ করে উৎসবের মাধ্যমে। গত বছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকে ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থী রয়েছে। আমরা ১ জানুয়ারি সারাদেশে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করব। ইতোমধ্যে ৩৫ কোটি বই বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বই বিতরণে আমাদের এ সফলতা বিশ্বের অনেকেই বিশ্বাস করতে চায় না, কিন্তু আমরা তা পেরেছি।


তিনি বলেন, প্রচলিত শিক্ষা দিয়ে দেশ উন্নত হবে না। সে জন্য শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে। আমরা শিক্ষার্থীদের নাগালের মধ্যে কম্পিউটার ও মোবাইলসেবা পৌঁছে দিতে পেরেছি। ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস শুরু করেছি। সব ক্লাসরুমেই পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটানো হবে। আমরা ১০ লাখ শিক্ষককে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ওপর প্রশিক্ষণ দিয়েছি। দ্রুত সব শিক্ষককেই এ প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আর্থিক ও অন্যান্য সুবিধার অভাবে আমরা দেশের সবচেয়ে মেধাবীদের শিক্ষাব্যবস্থার সঙ্গে ধরে রাখতে পারি না। তবে দেশের সমস্যার সমাধান দেশের মানুষকেই বের করতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান অন্বেষণ করতে হবে।

বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ৮৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০-১২টি শুধু অর্থ উপার্জন করছে, কিন্তু শিক্ষা প্রদান করছে না। এ সব শিক্ষাপ্রতিষ্ঠান আমরা আর ধরে রাখব না। শুধু উচ্চ আদালতের রায়ের কারণে এখনো এগুলো বন্ধ করতে পারছি না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইএটিএল’র ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা