,

নৌবাহিনীতে ২টি সাবমেরিন যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

pm-fai_192737ডেস্ক রির্পোট :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবাহিনীকে আরো আধুনিকায়ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ২০১৬ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীতে ২টি সাবমেরিন যুক্ত করা হবে। । রোববার বাংলাদেশ নেভাল একাডেমীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে ক্যাডেটদের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই নৌবাহিনীকে আরো আধুনিকায়ন করা এবং বিশ্বসভায় মর্যাদার সঙ্গে চলবার জন্য যুগোপযোগী করার লক্ষ্যেই আমরা বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধ জাহাজ ক্রয়, বিদ্যমান জাহাজগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। তিনি বলেন, নৌবাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে চীনে দুটি অত্যাধুনিক জাহাজ নির্মাণাধীন রয়েছে। আগামী বছরের মাঝেই এগুলো আমাদের বহরে যুক্ত হবে।প্রধানমন্ত্রী বলেন, আমাদের নৌবাহিনী উন্নত বিশ্বের দেশগুলোর মতোই আন্তর্জাতিক জলসীমায়ও নিজেদের টহল বজায় রেখেছে এবং বিশ্বশান্তির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গা নেভাল একাডেমীতে পৌঁছান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নতুন কমিশনপ্রাপ্ত সালাম মিডশিপমেন্ট এবং ১০ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দেন তিনি। এবার মোট ৭৩ জন কর্মকর্তা কমিশন লাভ করেন।পরে ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর