বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই থেকে বেতন কাঠামো কার্যকর হবে

01e87c1f834e65f335f861174ea23252-bangladesh-govermentডেস্ক রির্পোট :জাতীয় বেতন কাঠামোর প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন সদস্যদের নিয়ে এ প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন জমা দেওয়ার পর ফরাসউদ্দিন নতুন বেতন কাঠামোতে কী কী সুপারিশ করা হয়েছে সে ব্যাপারে ব্রি​িফং করেন।

মোহাম্মদ ফরাসউদ্দিন জানান, নতুন বেতন কাঠামোতে ১৬টি ধাপ করার সুপারিশ করা হয়েছে, বর্তমানে ২০টি ধাপ আছে। ছয় সদস্যের পরিবারকে একক ধরে করা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ৮০ হাজার টাকা নির্ধারিত করার সুপারিশ করা হয়েছে। এতে ধাপ ‘এক’ এর সরকারি কর্মকর্তাদের বেতন হবে নির্ধারিত ৮০ হাজার টাকা আর ১৬তম ধাপধারীদের বেতন স্কেল হবে আট হাজার ২০০ টাকা। এ ছাড়া সরকারি চাকুরিতে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানকারীদের স্কেল হবে ২৫ হাজার টাকা।

ফরাসউদ্দিন জানান, পদোন্নতি হোক বা না হোক সরকারি চাকরিজীবীদের বেতন ১৫ বছরে দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সচিবদের ৮০ হাজার টাকার সঙ্গে আরও চার হাজার টাকা অতিরিক্ত দেওয়া, সিনিয়র সচিবদের বেতন ৮৮ হাজার টাকা এবং কেবিনেট সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের বেতন এক লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতা বিলুপ্ত বলে গণ্য হবে।

ফরাসউদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামো করা যেতে পারে। তবে সেক্ষেত্রে জাতীয় বেতন কাঠামোর ধাপগুলো যেন বজায় রাখা হয়-সেটি সরকার বিবেচনা করবে।

সরকারি চাকরিজীবীদের আবাসন সংকট মেটানেরা জন্য কিছু আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাট তৈরির প্রস্তাব দিয়েছে কমিশন। এ ছাড়া ১০ বা ২০ জন সরকারি চাকরিজীবীরা মিলে গ্রুপ করে জমি কিনে ফ্ল্যাট নির্মাণ করতে পারেন। সেক্ষেত্রে সরকার যেন স্বল্প মূল্যে প্রত্যেককে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়, সে সুপারিশ করা হয়েছে।

ফরাসউদ্দিন জানান, পেনশন বর্তমান ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা যায় কিনা, সেটি বিবেচনার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্বেচ্ছা অবসরের চাকরির বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছর করা এবং কল্যাণ ফান্ডকে পুনর্গঠিত করে বিমা, পেনশন ও কল্যাণ ফান্ড ব্যবস্থাপনা নামে তিনটি আলাদা বিষয় করার সুপারিশ করা হয়েছে।

ফরাসউদ্দিন জানান, রাজধানীর দৈনিক বাংলায় থাকা সরকারি জমি থেকে ২০-২৫ কাঠা জমি বিক্রি করে একটি ব্যাংক গঠনের সুপারিশ করা হয়েছে। এই ব্যাংকের নাম ‘সমৃদ্ধির সোপান ব্যাংক’ করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৪০০ কোটি টাকা। ব্যাংকটি উন্নয়ন ও বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করবে। এই ব্যাংক থেকে ‘এক অংকে’ সুদে ঋণ দেওয়া সম্ভব হবে বলেও মনে করছে কমিশন। সরকারি চাকরি আকষর্ণীয় না হলে আগামী দিনের প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে না—এমনটা উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, একটি স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। নতুন এ বেতন কাঠামোর সুপারিশগুলো বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের বেতন গড়ে ৬৩ দশমিক ৭ শতাংশ বাড়বে।

নতুন বেতন কাঠামোর প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আজ রিপোর্টটি পেয়েছি। এটি পর্যবেক্ষণ করব। আগামী বছরের ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে। আগামী দিনের অর্থনীতি হবে আলাদা ধরনের অর্থনীতি। সেই অর্থনীতির জন্য একটি সেটিসফাইড (সন্তুষ্ট) প্রশাসন দরকার। আমরা সেভাবেই এগুচ্ছি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা