বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাল আমদানিতে হুমকির মুখে পড়ছে কৃষকরা: ফখরুল

fakrul_192225ডেস্ক রির্পোট :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও কৃষক দলের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভরা আমন মৌসুমে ভারত থেকে সরকার লাখ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি করছে। এতে হুমকির মুখে পড়ছে দেশের কৃষি ও কৃষক সমাজ। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

এসময় বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কৃষকদের ওপর নির্যাতন, নিপীড়ন ও শোষণ বন্ধের দাবিতে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপির শাসনামলে কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে দাবি করে মির্জা আলমগীর বলেন, আওয়ামী লীগ এই খাতকে ধ্বংস করে দিয়েছে। সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা কৃষকের জমি, ফসল দখল ও লুটতরাজ করতে মরিয়া। তিনি বলেন, দেশের উৎপাদিত ও আমদানিকৃত সকল পণ্যের সবচেয়ে বড় ভোক্তা কৃষক আজ দিশেহারা। অবিলম্বে চাল আমদানি বন্ধ করতে দাবি জানিয়েছেন তিনি।বিএনপির মুখপাত্র বলেন, সরকারি দলের লোকজনের লুটপাটের জন্য ভরা আমন মৌসুমে ভারত থেকে সরকার লাখ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি করছে। অথচ দেশের কৃষকরা নিজ উদ্যোগে তাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে এ বছর আমনের বাম্পার ফলন ফলিয়েছেন। কৃষকরা এ চাল বিক্রি করতে না পেরে লোকসানের শিকার হচ্ছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বর্তমান সরকার। এ কারণে জনগণের পাশে তারা নেই।ফখরুল অভিযোগ করেন, ‘সরকারের ভুল নীতির কারণে ইতোমধ্যে ৬০ হাজার পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে। ব্যাংকঋণে ব্যাপক দুর্নীতি ও ব্যর্থতার কারণে অসংখ্য ডেইরি খামার বন্ধ এবং মৎস্য চাষও ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।তিনি বলেন, সুন্দরবন ইচ্ছা করে ধ্বংস করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রামপালে ভারত থেকে আমদানি করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এটা করা হয়েছে। এ জন্য ফার্নেস তেলবাহী ওই ট্যাংকার ইচ্ছা করে ডোবানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত ও মদদদাতাদের গ্রেফতারের দাবি জানান।১৩ দফা দাবিতে আট দিনব্যাপী কর্মসূচি এর মধ্যে আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ, ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিভাগীয় শহরগুলোতে কৃষকদের নিয়ে আলোচনা সভা এবং ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে বিএনপি সর্বাত্মক আন্দোলন করবে বলেও জানান ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা