,

সঙ্গীর বেদনায় সহমর্মী নারী

ab04e00991c7325cc92615f87c1683a5-WOMENলাইফস্টাইল ডেস্ক :নারীরা আবেগপ্রবণ, নারীরা মমতাময়ী। যুগ যুগ ধরে দেশে দেশে লোক-বিশ্বাসও তাই। গল্প-কবিতা-গান লোকগাথাতেও নারীর এই মায়ার বন্ধনের কথা বলা হয়েছে। এখন মনোবিজ্ঞানীদের গবেষণাতেও এটাই প্রমাণ হলো। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় বলেছেন, সঙ্গীর বেদনায় নারীরা পুরুষের চেয়ে বেশি সহমর্মী। জি নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মনোবিজ্ঞানীদের দলটি কয়েক হাজার অস্ট্রেলিয়ানের বিশদ সাক্ষাৎ​কারের ভিত্তিতে গবেষণাটি করে। এতে দেখা গেছে, সঙ্গীর দুঃখ বা বেদনায় পুরুষের চেয়ে অনেক বেশি সহমর্মী হয়ে ওঠেন নারীরা। সঙ্গীর কোনো বিপর্যয়ে বা দুঃখ-কষ্টের ঘটনায় নারীরা এমনভাবে ব্যথাতুর হয়ে ওঠেন, যেন তাঁর নিজেরই সেই বিপর্যয় ঘটেছে। গবেষণার ফল বলছে, এমন ক্ষেত্রে নারীর সহমর্মিতা যদি ২৪ ভাগ হয়, তাহলে পুরুষের সহমর্মিতা মাত্র ৭ ভাগ।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ফ্রিজতার্স ও গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিন্ডি মারভিন যৌথভাবে গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন। সঙ্গীর কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু, চাকরি হারানো বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার মতো নেতিবাচক ঘটনাগুলোতে নারী ও পুরুষের প্রতিক্রিয়া যাচাই-বাছাই করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা।

মনোবিজ্ঞানীরা বলেছেন, বিষয়টি এমন নয় যে পুরুষেরা খুব শীতল বা নিস্পৃহ স্বভাবের। তবে তাঁরা দেখতে পেয়েছেন যে সঙ্গীর জীবনের দুঃখজনক ঘটনায় নারীরা পুরুষের চেয়ে বেশি মাত্রায় ভারাক্রান্ত হয়ে পড়েন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর