মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের খান বেঁচে আছেন, জানালেন ছেলে

news-image

বিনোদন ডেস্ক : বলিউড বর্ষীয়ান অভিনেতা কাদের খান বেঁচে আছেন। তিনি মারা গেছেন খবরটি আদৌ সত্য নয়।

এমনটিই জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।এ ছাড়া কানাডা থেকে টুইট করেছেন সরফরাজ।

টুইটে তিনি লিখেছেন-‘এ খবরটি সম্পূর্ণ মিথ্যে৷ একেবারেই রটনা৷ আমার বাবা হাসপাতালে৷’

রোববার গভীর রাতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যে কাদের খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

হাসপাতালেই মৃত্যু হয়েছে ৮১ বছরের ওই অভিনেতার। সে গুজবের পালে হাওয়া দেয় কিছু ভারতীয় গণমাধ্যমও।

তাকে শ্রদ্ধা জানানোর হিড়িক পড়ে যায় নেটিজেনদের মধ্যে।

কানাডা প্রবাসী ছেলে সরফরাজ ও তার স্ত্রী শশীতার সঙ্গে বাধ্যক্যের শেষ সময়টা সেখানেই কাটাচ্ছেন প্রবীণ বলি অভিনেতা কাদের খান।

নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে গত কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

কাদের খানের মৃত্যুকে নিছকই গুজব বলে দাবি করে সরফরাজ বলেন, বাবার শ্বাসকষ্টজনিত সমস্যা আবারও বেড়েছে। তাই তাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসকদের একটি দল তার শারীরিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সরফরাজ।

এর আগের খবর ছিল, সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত কাদের খান৷ এই রোগে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হাঁটতে পারেন না এবং শরীরে ভারসাম্য থাকে না৷

সে প্রসঙ্গে সরফরাজ জানান, বাবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে তিনি ভগ্নস্বাস্থ্যের কারণে হাঁটতে পারছেন না।

বুকের সংক্রামণটা সেরে উঠলেই কাদের খান আবার হাঁটতে শুরু করবেন ও কথা বলা শুরু করবেন বলে আশা প্রকাশ করছেন সরফরাজ।

প্রসঙ্গত আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান৷ ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে ‘দাগ’ ছবিতে বলিউডে ডেবিউ হয় তার৷ ৩০০ বলিউড ছবিতে কাজ করেছেন তিনি৷ এ ছাড়া ২৫০টি ছবির সংলাপ লিখেছেন৷

কাদের খানের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার বিগবি অমিতাভ বচ্চন টুইট করেছেন। তিনি লেখেন-‘কাদের খান একজন অসাধারণ প্রতিভা৷ আমার প্রিয় বন্ধু। হাসপাতালে রোগশয্যায়৷ ওকে স্টেজে পারফর্ম করতে দেখেছি। দেখেছি সিনেমার অনবদ্য স্ক্রিপ্ট লেখার দক্ষতা৷ অনেকেই জানেন না উনি একসময় অঙ্কের শিক্ষক ছিলেন৷’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক