,

বিএনপি প্রার্থীর সামনেই…., ভিডিও ভাইরাল

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের গণসংযোগ থেকে এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট মজিবর রহমার পলাশ।

গতকাল বুধবার দুপুরে চাঁদপুরা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার পথে কীর্তনখোলা নদী থেকে ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে গ্রেপ্তারের সেই ভিডিও বিএনপি প্রার্থী তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।

ফেসবুকে শেয়ার করার এক ঘণ্টা পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি এক ঘণ্টায় দেড় লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে ১৩ হাজার ৪২৯ এবং লাইক পড়েছে তিন হাজার।

ভিডিওতে দেখা যায়, স্প্রিড বোর্ডে এক কর্মী নিয়ে লিফলেট বিতরণ করছিলেন বরিশাল ৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আরেকটি স্প্রিড বোর্ডে পুলিশের কয়েকজন সদস্য এসে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা এক কর্মীকে গ্রেপ্তারের চেষ্টা করে।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বিএনপি প্রার্থী পুলিশ সদস্যদের অনুরোধ করেন ওই কর্মীকে গ্রেপ্তার না করার জন্য। এ সময় ওই কর্মীকে আটকানোর চেষ্টাও করতে দেখা যায় বিএনপির ওই প্রার্থীকে। সেই অনুরোধ উপেক্ষা করেই পুলিশ সদস্যরা কর্মী পলাশকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

অ্যাডভোকেট পলাশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হায়দার। তিনি বলেছেন, ‘পলাশের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ আমাদের সময়

https://www.facebook.com/SarwarBarishalBNP/videos/783561468657351/?t=0

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর