বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

tareq 18ডেস্ক রির্পোট : লন্ডনে বসে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কবরেছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খান এ পরোয়ানা জারি করেন।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মানহানি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইউনুস খানের আদালতে অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান দুলাল মানহানি ও্র রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তারেক রহমানকে আসামি করে মামলাটি দায়ের করেন।

পরে বেলা ২টায় বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে তারেক রহমানের নামে গ্রেপ্তারি জারি করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ১৫ ডিসেম্বর রাতে ইস্ট লন্ডনের দ্যা অস্ট্রিয়াম অডিটরিয়ামে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান  শেখ মুজিবুর রহমানকে মামলার আসামি, জাতির জনক বঙ্গবন্ধুকে রাজাকার এবং শখের বন্দি বলে আখ্যায়িত করেন এবং  ‍মুক্তিযুদ্ধে শেখ মুজিব ও তার পরিবারের ভূমিকা নেই বলে বক্তব্য দিয়েছেন।

গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় এ ধরনের বক্তব্য প্রকাশিত হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল ১০টায় বাদী তার চেম্বারে এসে পত্রপত্রিকা দেখে এ বিষয়ে অবগত হন। আসামির এ ধরনের রক্তব্যকে বাদী রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর এবং রাষ্ট্রের বিরুদ্ধে গভীর চক্রান্ত করার অপরাধ হিসেবে বর্ণনা করে এ মামলাটি দায়ের করেন।

মামলায় বাদী আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান। মামলায় বাদী নিজে ছাড়াও আরো ছয়টি পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়া ও এর প্রতিনিধিদের সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।

বাদীর পক্ষে অ্যাডভোকেট মাজেদা আক্তার সুহি ও অ্যাডভোকেট শাহজাহান রুহুল মামলটি দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলাটি আদালতে শুনানির অপেক্ষায় ছিল।

banglamail24.com

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা