মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে নিজেদের দুইপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলার মৌলভীকাটা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে নিজেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাজউদ্দিন রাসেল নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তাজ উদ্দিন রাসেল রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিন দিন আগে দুবাই থেকে এসেছেন পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর। তিনি জানান, সাবেক ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিডি প্রতিদিন