,

আ’লীগ-বিএনপি সংঘর্ষে ভালুকায় অর্ধশতাধিক আহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ থেকে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ঐক্যফ্রন্টপ্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বাসট্যান্ড এলাকায় এলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে শাহজাহান সেলিমকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রায় শতাধিক মোটর সাইকেল ভাঙচুর করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ থেকে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর