,

অগ্নিপরীক্ষায় ব্যর্থ শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ নামেই কাঁপে বলিউড। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে বলিউডের কিংখান হয়েছেন তিনি। কিন্তু সময়টা এখন বিপরীতমুখী তার। পর পর কয়েকটা সিনেমা তেমন সাড়া ফেলতে পারেনি। গত শুক্রবার মুক্তি পেয়েছেন তার অভিনীত ‘জিরো’ সিনেমাটি। ভেবেছিলেন এবার অগ্নিপরীক্ষায় উৎরে যাবেন তিনি।

কিন্তু না, বক্স অফিস কাঁপাতে পারছেনা ‘জিরো’। ছবিটি যারা দেখেছেন ছবির প্রশংসা করছেন অনেকেই, আসছে নেগেটিভ প্রতিক্রিয়াও। মুক্তির প্রথম দিনে ২০.১৪ কোটি আয় ছিল, দ্বিতীয় দিনে ১৮.২২ কোটি আয় হয়েছে।

শাহরুখ, অনুষ্কা ও ক্যাটরিনা অভিনীত আনন্দ এল রাইয়ের ‘জিরো’ বক্স অফিসে এখনও স্ট্রাগল করছে । সাধারণত প্রথম দিনের চেয়ে দ্বিতী দিনে ছবির আয় বাড়ে। দ্বিতীয় দিনে আয় কমে যায় চিন্তিত শাহরুখ খান।

বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, এখন পর্যন্ত জিরো-র মোট আয় ৩৮.৩৬ কোটি টাকা। বড় বড় তারকা অভিনেতা থাকা সত্ত্বেও বক্স অফিসে সিনেমাটি তেমন সফল নয়।

জিরো সিনেমায় শাহরুখ একজন বামনের চরিত্রে অভিনয় করেছেন। বাউয়া একজন বিশেষ চাহিদাসম্পন্ন বৈজ্ঞানিক আফিয়ার (অনুষ্কা) প্রেমে পড়ে। অ্যালকোহলিক অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমায় তিঘামাংশু ধুলিয়া, শিবা চাড্ডা ও মহম্মদ জিশান আইয়ুবও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির