,

প্রিলিমিনারি পরীক্ষার ফল ৮ জুলাই প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন

528d94b4083a7-pscডেস্ক রির্পোট :৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী বছরের ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

আজ বৃহষ্পতিবার দুপুরে এই ফল প্রকাশ করা হয়েছে বলে জানান সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন।

দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের প্রজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ওই বছরের ২৪ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। প্রিলিমিনারি পরীক্ষার ফল ৮ জুলাই প্রকাশ করা হয়। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন। এ পরীক্ষায় প্রথমবারের মতো প্রিলিমিনারিতে কোটাপদ্ধতি চালু করায় অনেক মেধাবী বঞ্চিত হন। অপেক্ষাকৃত কম নম্বর পেয়ে আদিবাসী ও মুক্তিযোদ্ধা কোটায় অনেকেই উত্তীর্ণ হন। এ নিয়ে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে ১০ জুলাই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় পিএসসি। এরপর ১৪ জুলাই প্রচলিত পদ্ধতিতে সংশোধিত ফল প্রকাশ করা হয়। এতে মোট ৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। পরে ২৮০ জন আদিবাসী আদালতে রিট করে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পান। এত বিপুলসংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া নিয়ে সংকটে পড়ে পিএসসি। চলতি বছরের মার্চে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর