,

বিএনপির এক হাজারের বেশি নেতাকর্মীর আ.লীগে যোগদান

news-image

নিউজ ডেস্ক : রাজশাহীর পবায় বিএনপির এক হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে। শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দেয়।

আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দীনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে শপথ নেন।

হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী জানান, শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।

যোগদান অনুষ্ঠানে হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, দেশ এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমাদের ভালো লেগেছে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার জয় হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর