,

চট্টগ্রাম-১৬ আসনে জাপার প্রার্থীর ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২৫

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার বিকালে চাম্বল ইউনিয়নের বাড়ৈয়ার হাটের নির্বাচনী পথসভায় মাহমুদুল বক্তব্য প্রদানকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকাল ৪টায় উত্তর চাম্বলে ছিল মাহমুদুল ইসলাম চৌধুরীর পূর্ব নির্ধারিত নির্বাচনী মিছিল। মিছিল বের হওয়ার পর সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এর পর বিকাল সাড়ে ৪টায় নির্বাচনী পথসভা ছিল চাম্বল বাড়ৈয়ার হাট বাজারে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জাপার প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী বক্তব্য প্রদানকালে এ হামলা হলে সমর্থকরা গুলির মুখ থেকে তাকে রক্ষা করেন।

মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘সারাদেশের নির্বাচনী চিত্রের সাথে বাঁশখালির পরিবেশ অনেকটা ভিন্ন। এখানে স্বাধীনতার পর থেকে জনভোটে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার নজির নেই। মহাজোটের শরিক দল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না নিলে আসনটিতে নিশ্চিত জামায়াত বা বিএনপি জিতবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘চাম্বলে একটি নির্বাচনী সভায় দুর্বৃত্তরা হামলা করেছে বলে শুনার পর আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখন সেখানকার অবস্থা স্বাভাবিক এবং আমাদের নিয়ন্ত্রণে আছে।’ বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর