,

গোপালগঞ্জে বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত বেড়ে ১১

news-image

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ও থ্রি-হুইলারের সংঘর্ষে নারী-শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা না গেলেও এর মধ্যে ৮ জন পুরষ, ২ নারী এবং একজন শিশু রয়েছে। এরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক রুবেল শেখ ও গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম ফারুক  জানান, বিকেলে হরিদাসপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত অপর ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

 

বাংলানিউজক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর