,

বাগেরহাটে বাস উল্টে ৩ জন নিহত

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। আজ ভোররাত পৌনে চারটার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম মো. কামরুল ইসলাম। তিনি বাসচালকের সহকারী ছিলেন। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

আজ তিনজনসহ গত ৬৬৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮৫। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর