,

ফেসবুকে সরকার বিরোধী উস্কানীমুলক লেখা পোষ্ট করায় এক যুবক আটক

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীতে সামাজিক যোগাযোগ মাঢয়োম ফেসবুকে সরকার বিরোধী উস্কানীমুলক লেখা পোষ্ট করায় মঙ্গলবার রাতে শরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শরিফ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদু রবের ছেলে ।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, মুক্তিযোদ্ধা আবদু রবের ছেলে মো. শরিফ দীর্ঘ দিন কঠিরহাট বাজারে রুমি স্টুডিওতে চাকরি করে আসছে। সে স্টুডিওর কম্পিউটার থেকে নিজের ফেসবুকে প্রায় সময় সরকারের নানা সমালোচনা করে বিভিন্ন কুরুচিপুর্ন লেখা পোষ্ট করত। বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাদের নজরে এলে তাকে ডেকে বারবার সর্তক করা হয়। এতে সে লেখা বন্ধ না করে আরও খারাপ করে লেখা লেখতে থাকে।

এরপর বিষয়টি কুঠিরহাট বনিক সমিতির সভাপতি ডা নুর নবী সাধারন সম্পাদক শাহাদাত হোসেনকে অবহিত করা হয়। বাজার কমিটি শরিফকে সর্তক করলে কিছুদিন বন্ধ রেখে গতকাল থেকে নির্বাচন কমিশনার প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগসহ অংঙ্গ সংগঠনের নামে বিভিন্ন আইডি থেকে কুরুচ পুর্ন লেখা পোষ্ট করতে থাকে।

মঙ্গলবার রাতে চরমজলিশপুর ও বগাদানা ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ কর্মীরা তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর