মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীদের জীবন শঙ্কায়, সেনা মোতায়েন দাবি

news-image

অনলাইন ডেস্ক : নিজেদের জীবন শঙ্কায় দাবি করে অবিলম্বে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন ও প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। মঙ্গলবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে রাজশাহী-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের প্রার্থী আবু হেনা, মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রমুখ বক্তব্য দেন।

সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, ‘নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি-ধমকি, মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি অব্যাহত রয়েছে। এছাড়াও পোস্টার ব্যানার ছেড়ে ফেলা ও নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হচ্ছে। এতে বিএনপির প্রার্থীদের জীবন শঙ্কার মধ্যে রয়েছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন, প্রধান নির্বাচন কমিশনার একজন অযোগ্য লোক। তিনি তামাশার নির্বাচনের আয়োজন করেছেন। তার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আজকের সংবাদ সম্মেলন থেকে সিইসির পদত্যাগ দাবি করছি।’

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় প্রার্থিতা নিয়ে জটিলতা এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী কারাগারে থাকায় তারা সংবাদ সম্মেলনে আসতে পারেননি বলেও মিজানুর রহমান মিনু জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক