,

মুন্সীগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত ২

news-image

মুন্সীগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। নিহত দুই ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ল্যাংড়া খসরু ও শ্যামল (কানা সুমন)।এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় র‌্যাব। তারা হলেন- র‌্যাবের সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১)।র‌্যাব-১১-এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় র‌্যাব। এতে সন্ত্রাসী ল্যাংড়া খসরু ও কানা সুমন নিহত হয়। এ সময় র‌্যাবের দুই সদস্যের হাতে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

র‌্যাব কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান দাবি করেন, সন্ত্রাসীদের কাছ থেকে দুটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর