বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: ফখরুল

54988_faডেস্ক রির্পোট :অবৈধভাবে ক্ষমতায় আকড়ে থাকা এ সরকারের  পতন এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হত্যা, গুম ও নির্যাতন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কোনেদিনই পূরণ হবে না। ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু এবং তার স্ত্রী ও দুই শিশু কন্যাকে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা জানিয়ে এক বিবৃতি মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনমনে এখন এটা নিশ্চিত যে, ৫ই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখলকারী সরকার বাকশালী কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে একচ্ছত্র ্র শাসন কায়েম করতে চায়। আর এই শাসনের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতার আসনে চিরস্থায়ীভাবে নিজেদেরকে টিকিয়ে রাখা। উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সরকার বিএনপি তথা বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, হামলা, মামলা ও জুলুম নির্যাতনসহ নানাবিধ দমনমূলক কার্যক্রম সারাদেশে এক ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। মির্জা ফখরুল অবিলম্বে স্ত্রী, দুই শিশু কন্যাসহ শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে হত্যাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা