,

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে সেলিমের চ্যালেঞ্জ

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, আপনি দেশের যেকোন জায়গায় নির্বাচনে দাঁড়ালে আওয়ামী লীগের যেকোন কর্মীর কাছে জামানত হারাবেন। বঙ্গবন্ধু ছিলেন বলে আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন।

আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দিননাথ হাইস্কুল মাঠে রঘুনাখপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ সেলিম।

এসময় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারকে পাগলের ইশতেহার উল্লেখ করে শেখ সেলিম বলেন, কি পাগল, চিন্তা করলে হাসবেন। সেনাবাহিনী ও পুলিশ বাদে সরকারি চাকরিতে নাকি কোন বয়সসীমা থাকবে না।

শেখ সেলিম আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পলাতকদের দেশে ফিরিয়ে আনা হবে। খালেদা জিয়ার তো কেবল দুইটি মামলায় সাজা হয়েছে, আরো মামলা আছে, ওইসব মামলায়ও খালেদার সাজা হবে।

রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর